অহিদুল ইসলাম অভি | ০২:৪৪ পিএম, ২০২৬-০৪-০৫
খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসন্ন বৈসাবী উৎসবকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। সভায় রিজিয়নের জিএসও–২ মেজর কাজী মোস্তফা আরেফিনসহ সেনাবাহিনীর বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বৈসাবী উৎসব উদযাপন কমিটির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় বৈসাবী উৎসবকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, পর্যটকদের নিরাপত্তা, চাঁদাবাজি, অপপ্রচার এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, বৈসাবী পার্বত্য চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উৎসবকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আশা করা হচ্ছে, সকলের সহযোগিতায় খাগড়াছড়িতে বৈসাবী উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited