নিজস্ব প্রতিবেদক | ১২:৪১ এএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটি পার্বত্য জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবনের অভিযোগে ০৮ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ভেদভেদী এলাকায় অবস্থিত যুব উন্নয়ন কেন্দ্রের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবনের অভিযোগে নিম্নলিখিত ব্যক্তিদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম হলো—
১। মোঃ আনোয়ার হোসেন (২৯)
২। শিবাশীষ দত্ত (৫০)
৩। নাছির উদ্দিন (৪৫)
৪। জাহিদুল আলম (৩৫)
৫। মিল্টন বিশ্বাস (৪০)
৬। ইরিন চাকমা (২২)
৭। ইমন চাকমা (১৯)
৮। রুনেল চাকমা (২২)
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে এলাকায় মাদক নির্মূল কার্যক্রম আরও জোরদার করা যায় এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited