নিজস্ব প্রতিবেদক | ১২:৪৬ এএম, ২০২৬-০৪-০৭
অদ্য ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম সফল অভিযান পরিচালনা করে পূর্বের একটি মামলার এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পূর্বে সংঘটিত দাঙ্গার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা—আবুল কালাম, সাং—ভেদভেদী, চেকপোস্ট সংলগ্ন, থানা—কোতয়ালী, জেলা—রাঙ্গামাটি পার্বত্য জেলা—কে আটক করা হয়।
গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলার আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited