মেহেদী হাসান | ০৭:০৫ পিএম, ২০২৬-০৪-০৯
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
বৈসুক-সাংগ্রাই-বিজু-বিহু উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকালে আনন্দঘন পরিবেশে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় পুরো প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।
উদ্বোধনের পর আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও পাংখোয়া সম্প্রদায়ের নৃত্যশিল্পীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উঠে আসে পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্যের সৌন্দর্য, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সাংস্কৃতিক পর্ব শেষে বের করা হয় বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রাটি রাঙামাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে শত শত মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রা থেকে পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, অবসরপ্রাপ্ত সচিব প্রকৃতি রঞ্জন চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাবেক নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব এই বৈসুক-সাংগ্রাই-বিজু। বাংলা নববর্ষকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে তিন দিনব্যাপী এই উৎসব পালিত হয়। ২৯ চৈত্র নদীতে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় জানানো হয়, ৩০ চৈত্র মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পয়লা বৈশাখ নতুন বছরকে বরণ করা হয়। এই তিন দিনকে কেন্দ্র করে পুরো পাহাড়জুড়ে বিরাজ করে উৎসবের।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited