নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৬ এএম, ২০২৬-০৪-১০
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে ওয়াসিম আকরাম (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ওয়াসিম আকরাম গোমতি ইউনিয়নের কালাপানি এলাকার মৃত শওকত পিসির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ মে রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাফিয়া আক্তারকে (২৫) গলা টিপে হত্যা করেন ওয়াসিম। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে গলায় ফাঁস দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেন তিনি।
এ ঘটনায় নিহত সাফিয়ার বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘ প্রায় ৯ বছর বিচারাধীন থাকার পর এ রায় দেওয়া হয়। এ সময় আদালত মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট করিমউল্লাহ জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নন। এ রায়ে উচ্চ আদালতে আপিল করবেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited