চন্দ্রঘোনা থানার অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫৮ পিএম, ২০২৬-০৪-১০

চন্দ্রঘোনা থানার অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

রাঙ্গামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা থানার পুলিশ বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ০৩ জন আসামিকে গ্রেফতার করেছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব এম সাকের আহমেদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অদ্য ১০ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০০:১৫ ঘটিকার সময় চন্দ্রঘোনা থানাধীন ডাকবাংলো পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মোজাম্মেল হক। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) খুরশিদ আলমসহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল।

অভিযানের সময় সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে সফলভাবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা অব্যাহত রেখেছে।

এই সফল অভিযানের মাধ্যমে চন্দ্রঘোনা থানা পুলিশের অপরাধ দমনে কার্যকর ভূমিকা আরও একবার প্রমাণিত হলো।