অহিদুল ইসলাম অভি | ০৪:১৯ পিএম, ২০২৬-০৪-১১
রাঙামাটির তবলছড়ি নিচের বাজার এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ময়লা-আবর্জনা জমে ও ছড়িয়ে-ছিটিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
দিনের পর দিন ময়লা অপসারণ না হওয়ায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ।
সরেজমিনে দেখা যায়, সরু রাস্তার একপাশ জুড়ে ময়লা জমে থাকায় স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পথচারীদের কষ্ট করে চলাচল করতে হচ্ছে, অনেক সময় পাশ কাটিয়ে যেতে গিয়ে বিপাকে পড়ছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো কার্যকর ব্যবস্থা নেই। ময়লা সরানোর জন্য সংশ্লিষ্টদের বারবার ফোন দিতে হয়, তবুও সময়মতো কেউ আসে না। আবার পরিষ্কার করতে এলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তুলেছেন এলাকাবাসী।
একাধিক বাসিন্দা জানান, “প্রতি ঘর থেকে টাকা দেওয়ার পরও ঠিকমতো পরিষ্কার করা হয় না। ময়লা ফেলে রেখে যায়, কিছুদিন পর আবার আগের মতো জমে যায়।”
এলাকার রাস্তায় ছড়িয়ে থাকা আবর্জনার কারণে শিশুদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তারা নিরাপদে খেলাধুলা করতে পারছে না। পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এছাড়াও, ময়লার স্তুপের পাশেই একটি কোচিং সেন্টার থাকায় শিক্ষার্থীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনার উপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
স্থানীয়রা জানান, এটি কোনো নতুন সমস্যা নয়; দীর্ঘদিন ধরেই এ অবস্থা বিরাজ করছে। বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় দ্রুত নিয়মিত ময়লা অপসারণ নিশ্চিত করার পাশাপাশি একটি স্থায়ী ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের ভাষায়, “এ সমস্যার সাময়িক নয়, স্থায়ী সমাধান চাই।”
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited