মেহেদী হাসান | ০৭:৪৪ পিএম, ২০২৬-০৪-১২
পুরোনো বছরের ক্লান্তি, দুঃখ আর গ্লানি ঝেড়ে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে বর্ণিল উৎসবের আমেজ।
রবিবার (১২ এপ্রিল) ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে রাঙামাটিতে চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিজু উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’ উদযাপিত হয়।
ভোর থেকেই কাপ্তাই হ্রদের তীরজুড়ে উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ে। কেরানী পাহাড়, রাজবাড়ী ঘাট ও গর্জনতলী এলাকায় দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা দল বেঁধে হ্রদের পাড়ে ভিড় করছেন।
বন থেকে সংগ্রহ করা বুনো ফুল ও নিমপাতা দিয়ে তারা প্রার্থনা করেন এবং শান্তির প্রতীক হিসেবে পানিতে ফুল ভাসিয়ে দেন।
পাহাড়জুড়ে এখন উৎসবের সুর বইছে। চাকমাদের বিজু, তঞ্চঙ্গ্যাদের বিষু, ত্রিপুরাদের বৈসু এবং মারমাদের সাংগ্রাই—সব মিলিয়ে পুরো অঞ্চলে চলছে বৈসাবি উৎসবের মহোৎসব।
স্থানীয়দের বিশ্বাস, ফুল ভাসানোর এই প্রাচীন রীতি পুরোনো বছরের অশুভ শক্তিকে দূর করে নতুন বছরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।
উৎসবের ধারাবাহিকতায় আগামীকাল পালিত হবে মূল বিজু। এদিন প্রতিটি ঘরে রান্না করা হবে ঐতিহ্যবাহী পাজন, যা বিভিন্ন ধরনের সবজি দিয়ে প্রস্তুত একটি বিশেষ খাবার।
আর শেষ দিনে নববর্ষে ধর্মীয় আচার, প্রার্থনা ও গুরুজনদের আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই বর্ণিল আয়োজন।
পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে বিজুর এই আনন্দ উৎসব পরিণত হয়েছে সম্প্রীতি, ঐতিহ্য ও মিলনের এক অনন্য বন্ধনে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited