কাপ্তাই প্রতিনিধি | ০৭:০৯ পিএম, ২০২৬-০৪-১৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার পর এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গভীর রাতে একদল চোরচক্র বিদ্যালয়ের লোহার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে সিসি ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক, রাউটার, তবলা, নতুন ভবনের বাথরুমের কল সেটিংস এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সামগ্রী।
এছাড়াও চোরেরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিদ্যালয় বন্ধ ছিল।
তবে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার কোচিং পরিচালনার জন্য সোমবার সকালে বিদ্যালয়ে এসে তিনি চুরির বিষয়টি প্রথম দেখতে পান।
কক্ষের তালা খুলে তিনি দেখতে পান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কক্ষের আলমারি ভাঙা এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি উধাও।
তিনি আরও জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাসহ সকল শিক্ষককে অবহিত করা হয়েছে।
সহকারী শিক্ষক ইসলাম হোসেন জানান, তারা কোচিং কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয়ে এসে এমন ভয়াবহ চুরির ঘটনা দেখতে পান, যা অত্যন্ত দুঃখজনক।
এদিকে নতুন ভবনের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী নাসিম জানান, তারা কাজ করতে এসে দেখতে পান নতুন ভবনের বাথরুমের কল সেটিংস এবং বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে।
৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে কাপ্তাই থানা-কে বিষয়টি অবহিত করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited