নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২৬-০৪-১৫
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আতিকুর রহমান মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ মতালেব হোসেন এবং উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় ছাত্রদলের পক্ষ থেকে বিদায়ী অতিথি ইউএনও আতিকুর রহমান মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব আতিকুর রহমান শুধুমাত্র একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন কাউখালীবাসীর একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। তাঁর কর্মমেয়াদে তিনি নিরলসভাবে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করেছেন।
বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
স্বাস্থ্যসেবা খাতকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন, যা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
খেলাধুলার প্রসার এবং তরুণ সমাজকে মাদকমুক্ত ও মাঠমুখী করতে তাঁর উদ্যোগ ছিল উল্লেখযোগ্য।
এছাড়া উপজেলার অবকাঠামোগত উন্নয়নে তাঁর স্বচ্ছ, গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।
একজন মানবিক ইউএনও হিসেবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি সবার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
প্রশাসনের দক্ষ কর্মকর্তা হওয়ার পাশাপাশি তাঁর অমায়িক ব্যবহার ও তরুণদের নিয়ে কাজ করার মানসিকতা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানের শেষে বক্তারা জনাব আতিকুর রহমান মহোদয়ের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তারা আশাবাদ ব্যক্ত করেন, তিনি যেখানেই দায়িত্ব পালন করবেন, তাঁর মেধা, সততা ও কর্মদক্ষতায় সেখানেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited