নাজিম আল হাসান | ০৫:৪৬ পিএম, ২০২৬-০৪-১৮
শহীদ ওয়াসিম আকরাম ও মরহুম জসিম উদ্দীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা।
এফ ব্লক কিশোর সংঘ, বাঘাইছড়ির আয়োজনে গত ১ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। টানা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার পর ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
ফাইনালে মুখোমুখি হয় উগলছড়ি কিংস ১১ ও আয়োজক দল এফ ব্লক কিশোর সংঘ। নির্ধারিত ৩০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় পেনাল্টি শুটআউটে। রুদ্ধশ্বাস পেনাল্টি পর্বে ১–০ ব্যবধানে জয়লাভ করে উগলছড়ি কিংস ১১ এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় এফ ব্লক কিশোর সংঘ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন,খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি মো. আব্দুস সবুর বলেন, বাঘাইছড়ির তরুণদের মাঝে খেলাধুলার যে আগ্রহ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতে আরও বড় পরিসরে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।
মো. নাসির উদ্দিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হলে এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ এবং বাঘাইছড়ি পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ ব্লক কিশোর সংঘের সভাপতি মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, আমরা শহীদ ওয়াসিম আকরাম ও মরহুম জসিম উদ্দীনের স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছি।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited