নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২৬-০৪-২০
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছেন বিএনপি। এর মধ্যে স্থান করে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে এপিপি(সহকারী পাবলিক প্রসিকিউটর) হওয়া বান্দরবানের অ্যাডভোকেট মাধবী মারমা। সোমবার (২০ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়।
অ্যাডভোকেট মাধবী মারমা ২০২৪ সালের নভেম্বর থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এপিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বান্দরবান জেলা বিএনপির একাধিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মাধবী মারমা অতীতে এবং বর্তমানে বিএনপির কোন পদ পদবীতে ছিলেন না।
এদিকে মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করায় বান্দরবান জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
নাম প্রকাশ না করা শর্তে জেলা বিএনপির এক সদস্য বলেন, বান্দরবান জেলা বিএনপির আরেক সদস্য বলেন, ত্যাগীদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করে হাইব্রিডদের পূনর্বাসন করার চেস্টা করা হচ্ছে যা কখনো কাম্য নয়। যাকে মনোনীত করা হয়েছে তিনি দীর্ঘ ১৭ বছর কোথায় ছিলেন। বিএনপিতে তার অবদান কী।
পার্বত্য তিনটি সাধারন আসনের মধ্যে দুইটির প্রতিনিধি বর্তমানে পাহাড়ি সম্প্রদায়ের।পাহাড়ি বাঙালি ভারসাম্য ও বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে একজন বাঙ্গালী নেত্রীর খুবই দরকার ছিলো। তাছাড়াও মাধবী মারমা বিএনপির কেউ নয় এবং অতীতেও কোন পদে ছিলেন না।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited