আলমগীর মানিক | ০৭:১৯ পিএম, ২০২৬-০৪-২১
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলাধীন একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তারা।
এ সময় কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
তারা পরীক্ষা চলাকালে কঠোর নজরদারি বজায় রাখা, নকল ও প্রশ্নফাঁস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “পরীক্ষার্থীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দর উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত তৎপরতায় রাঙ্গামাটি জেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited