শহিদুল ইসলাম হৃদয় | ০৭:১২ পিএম, ২০২০-১২-০৮
রাঙামাটি শহরের নাছরিন আক্তার নাছিমা নামক মানসিক ভারসাম্যহীন এক মহিলার ফুটফুটে মেয়ে নবজাতককে দত্তক নিতে কিছু মানুষ প্রতিদিনেই ভীর জমাচ্ছে রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে। তা দেখে রাঙামাটি কোতয়ালী থানার দায়িত্বরত এসআই ওসমান গণি মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিজ্ঞ জেলা ও দায়রা জজ শিশু আদালত বরাবর একটি লিখিত আবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে বিষয়টি অবগতকরণ করেন।
এসআই ওসমান বলেন, আমি গত রোববার (৬ ডিসেম্বর) কিলো ডিউটি করাকালীন সময়ে হঠাৎ সংবাদ পাই শহরের পুরাতন হাসপাতাল এলাকায় মানসিক ভারসাম্যহীন একজন প্রসূতিনারী প্রসব বেদনায় ছটফট করছে এসংবাদ শুনে আমি তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উক্ত প্রসূতি মহিলাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানোর পর ঐ প্রসূতি মহিলা একটি সুস্থ ও সুন্দর মেয়ে নবজাতক প্রসব করেন।
এখবর ছড়িয়ে পড়লে তার অবস্থানকৃত এলাকা পুরাতন হাসপাতাল এলাকা সহ বিভিন্ন জায়গা হতে কয়েকজন ব্যক্তি নাছরিন আক্তার নাছিমা নামক মানসিক ভারসাম্যহীন মহিলার নবজাতক মেয়ে সন্তানকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন নাছরিন আক্তার নাছিমা পুরাতন হাসপাতাল এলাকায় আনুমানিক ছয় থেকে সাত বছর ধরে ঘোরাফেরা করতে দেখছে কিন্তু তার আত্মীয়-স্বজন কে বা কাহারা কেউ জানেনা। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, নাছিমা মানসিক ভারসাম্যহীন হওয়ার দরুণ তার গর্ভজাত সন্তান প্রতিপালনে সে অক্ষম। সেদিক বিবেচনা করে আমি আজকে বিজ্ঞ আদালতে একটি লিখিত আবেদন দিয়েছি যাতে নাছরিন আক্তার নাছিমার মেয়ে সুষ্ঠ ও সুন্দর ভাবে বড় হতে পারে।
অন্যদিকে, আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামী ১৫ ডিসেম্বর এর শুনানী হবে এর আগে মানসিক ভারসাম্যহীন নাছরিন আক্তার নাছিমার নবজাতক মেয়ে সন্তানকে যারা দত্তক নিতে ইচ্ছুক তাদেরকে ১৪ ডিসেম্বরের মধ্যে বিজ্ঞ আদালতে আবেদন করতে বলা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited