নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৪ পিএম, ২০২৬-০৪-২৬
বান্দরবানের লামা উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। গত কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্কুল কতৃপক্ষ। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানায়, তিনদিন আগেও এই বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী হিটস্ট্রোক করে অসুস্থ হয়েছিল।
হিটস্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীরা হলেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, জুনাইদুল ইসলামসহ ৬ জন, সপ্তম শ্রেণীর শামীমা আক্তার, ইয়াসিন আরাফাত সহ সাতজন। অষ্টম শ্রেণীর শাহিদা বেগম, তাসনিমা আক্তার।দশম শ্রেণীর সং লেং ম্রো,ফাতেমা আক্তার ও শিফা আকতার। স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারনে স্কুলে গরমে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা পানিশূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে।
এরই প্রেক্ষিতে আজ সরই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে শিক্ষকসহ অন্যান্যদের সহায়তায় তাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, বেলা ১২ টার দিকে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী গরমের কারনে হঠাৎ জ্ঞান হারায়।পরে ৬ষ্ট থেকে দশম শ্রেণীর মোট ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে জ্ঞান হারায়।
পরে তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়ার পর নিজেদের ঘরে পাঠানো হয়েছে। লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিম মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি। তবে হাসপাতালে কেউ আসনি। বান্দরবান জেলা শিক্ষা অফিসার মো. জসীম উদ্দীন বলেন, ছাত্রদের হিটস্ট্রোকে আক্রান্তের বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান তিনি।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited