অহিদুল ইসলাম অভি | ০৫:৪৪ পিএম, ২০২৬-০৪-২৮
রাঙামাটি পৌরসভার ডাম্পিং স্টোরে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে শহরের প্রবেশমুখ রেডিও স্টেশন এলাকায় আয়োজিত এই মানববন্ধনে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এসময় তারা ময়লা বহনকারী গাড়ি আটকে দিয়ে ভাগারে বর্জ্য ফেলা বন্ধ করে দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পৌরসভার এই ময়লার ভাগারে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলার ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং নানাবিধ রোগের ঝুঁকিতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে জানান তারা।
স্থানীয়দের দাবি, আবাসিক এলাকার এত কাছে এমন একটি ডাম্পিং স্টোর স্থাপন করা সম্পূর্ণ অযৌক্তিক। তারা দ্রুত এই ময়লার ভাগার অন্যত্র স্থানান্তরের পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে সচেতন নাগরিকরা বিষয়টিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। তাদের মতে, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে শুধু স্থানীয় বাসিন্দাই নয়, পুরো শহরের পরিবেশের উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। এতে জলাশয় দূষণ, ভূমির উর্বরতা হ্রাস এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
পৌরসভার পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited