মাহাদি বিন সুলতান | ০৮:৩৪ পিএম, ২০২৬-০৪-২৯
রাঙামাটির নানিয়ারচর উপজেলা-এ উপজেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং রানার্সআপ হয় হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
অপরদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ক্যাঙ্গালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং রানার্সআপ হিসেবে নির্বাচিত হয় আলোকিত তন্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দর্শকনন্দিত।
অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড়দের মাঝে মেডেল, ট্রফি, প্রাইজমানি ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনে আরও সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
তারা প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited