কাপ্তাই থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৪ পিএম, ২০২৬-০৪-৩০

কাপ্তাই থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাপ্তাই থানা পুলিশ একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।

৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযানে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে গঠিত আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কাপ্তাই থানার মামলা নং–০২, তারিখ–০৮ নভেম্বর ২০২৫ খ্রিঃ, ধারা–৪৪৭/৩৭৯ পেনাল কোডের আওতাভুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ সবুজ (৩৫), পিতা–আব্দুল মতিন, গ্রাম–ফকিরাঘোনা, ০১নং চন্দ্রঘোনা ইউনিয়ন, থানা–কাপ্তাই, জেলা–রাঙ্গামাটি পার্বত্য জেলা’কে কেপিএম এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন এসআই (নিঃ) শুভজিৎ পাল, এসআই (নিঃ) মনতাজ আলী এবং এএসআই (নিঃ) মোঃ আফজাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

তাদের সমন্বিত ও পেশাদারিত্বপূর্ণ প্রচেষ্টায় অভিযানে সাফল্য অর্জিত হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।