নিজস্ব প্রতিবেদক | ১২:৪৯ পিএম, ২০২৬-০৫-০১
মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ” এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন বিহারে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ মানুষ ফুল, প্রদীপ ও বিভিন্ন উপকরণ নিয়ে মন্দিরে উপস্থিত হয়ে প্রার্থনায় অংশ নেন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিটি মন্দিরে কেক কাটা, প্রদীপ প্রজ্জ্বলন এবং ফুল দিয়ে সাজসজ্জার মাধ্যমে গৌতম বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ভক্তরা বুদ্ধের আরাধনায় নিমগ্ন হয়ে পড়েন।
বিহারগুলোতে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্ট-পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান এবং মঙ্গলসূত্র পাঠসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এছাড়াও সকল প্রাণীর কল্যাণ কামনায় হাজার প্রদীপ দান, পূজা, পঞ্চশীল গ্রহণ এবং বিভিন্ন দান কর্মসূচি সম্পন্ন করা হয়।
সমবেত প্রার্থনায় অংশ নিয়ে পুণ্যার্থীরা দেশ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, অহিংসা, মৈত্রী ও সৌহার্দ্য কামনা করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানবতা, শান্তি ও সহমর্মিতার বার্তা বহনকারী এক পবিত্র দিন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited