আজগর আলী খান | ১১:১৮ পিএম, ২০২৬-০৫-০১
পার্বত্য রাঙ্গামাটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজস্থলী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (১ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গঠিত একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ থানা এলাকার মামলা নং সি আর–৯৩২/২৪, পেনাল কোডের আওতাভুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মঙ্গল কুমার তঞ্চঙ্গ্যা (৩৭)-কে নিজ এলাকা থেকে আটক করা হয়। তিনি রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের নোয়াঝিড়ি পাড়া গ্রামের বাসিন্দা।
রাজস্থলী থানার পুলিশের সমন্বিত ও পেশাদারিত্বপূর্ণ প্রচেষ্টায় এ অভিযানে সফলতা অর্জিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited