আলমগীর মানিক | ০৩:০৮ পিএম, ২০২৬-০৫-০৩
আলমগীর মানিক
দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই রাঙামাটিতে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে। তবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। তাদের অভিযোগ, যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিক ও অগণতান্ত্রিকভাবে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। বিক্ষোভকারীরা কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে শ্লোগান দেন।
রোববার বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা শহরের কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবস্থান নেওয়ায় শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও পর্যটকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তবে নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
পরে জেলা বিএনপি নেতারা কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে উত্তপ্ত পরিস্থিতির কথা জানান। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব কমিটি পুনর্বিবেচনার আশ্বাস দেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর সোয়া ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুনরায় বৈঠক করে জেলা বিএনপি নেতারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
তবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করা হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আকস্মিক সড়ক অবরোধে দিনভর দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পর্যটকরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited