নিজস্ব প্রতিবেদক | ১০:৩৪ পিএম, ২০২৬-০৫-০৬
“সেবার ব্রতে চাকরি” শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার (ফেব্রুয়ারি–২০২৬) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাঙামাটি পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
জানা যায়, শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test - PET) এর সব ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানানো হয়। নির্বাচিত প্রার্থীরা স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পেরে সন্তোষ ও আবেগ প্রকাশ করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে উত্তীর্ণদের উদ্দেশ্যে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ১১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited