গোলাম মোস্তফা | ০৫:০০ পিএম, ২০২০-১২-০৯
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি।
বুধবার সকাল ১১ টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন তিনি।
এসময় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি , জোন কমান্ডার লে.কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন মিয়া, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ বেলায়েত হোসাইন ভূইয়া বেলাল, রাবিপ্রবি’র শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করার পর সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশে অস্থিরতা তৈরি করে দেশের স্বাধীনতার বেদীতে আঘাত করতে একটি মহল ভাস্কর্যের ইস্যু তৈরীর অপচেষ্টা করছে। দেশের স্বাধীনতার আগে ও পরে যেভাবে ষড়যন্ত্র করা হয়েছিল ঠিক সে ভাবে অস্থিরতা সৃষ্টির জন্য নতুন ইস্যু খোঁজা হচ্ছে যার মাধ্যমে তারা স্বাধীনতা বিরোধীদের শক্তি যোগানোর চেষ্টা করছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited