মেহেদী হাসান | ০৮:৫৯ পিএম, ২০২৬-০৫-০৭
United in Humanity প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) রাঙামাটি ইউনিটের উদ্যোগে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির সূচনা হয় ইউনিট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে বেলুন উড্ডয়ন, মানববন্ধন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট ও রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিটের সম্মানিত সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস এম শফিউল আজম।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, রাঙামাটি ইউনিটের যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর, যুব কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ।
বক্তারা বলেন, মানবতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার আদর্শকে ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited