অহিদুল ইসলাম অভি | ০৮:৫৪ পিএম, ২০২৬-০৫-১০
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার গাছকাটাছড়ি গ্রামের প্রতিবন্ধী শিশু মোঃ রাহিদুল ইসলাম ও তার বৃদ্ধ নানা-নানির মানবেতর জীবন নিয়ে সম্প্রতি একটি সংবাদ প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চ্যানেল CHT Times24-এ সংবাদটি প্রকাশের পর তা মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলে। গণমাধ্যমে প্রকাশিত সেই হৃদয়স্পর্শী প্রতিবেদনটি নজরে আসে ফ্রান্স প্রবাসী রাঙামাটির কৃতি সন্তান ইমতিয়াজ রাকিবের।
অসহায় পরিবারটির করুণ অবস্থার কথা জানতে পেরে তিনি তার প্রতিষ্ঠান ‘Imtiyaj Rakib European Link Solution’-এর পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন। উপহার হিসেবে তিনি ওই পরিবারের জন্য এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ ৬ হাজার টাকা প্রদান করেন। সুদূর প্রবাসে থেকেও নিজ এলাকার বিপন্ন মানুষের প্রতি তার এই তাৎক্ষণিক ভালোবাসা ও দায়িত্ববোধ স্থানীয় মহলে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে।
উল্লেখ্য যে, রাঙামাটির সন্তান ইমতিয়াজ রাকিব দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও তার প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সেবা করে আসছেন। তার এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সমাজের অন্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও যার যার অবস্থান থেকে এমন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited