আলমগীর মানিক | ১০:২৬ এএম, ২০২৬-০৫-১১
রাঙামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী, মাদকসেবী, মাদককারবারী ও চুরি মামলার আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শনিবার (১০ মে ২০২৬) রাতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার রিজার্ভ বাজার, পরাতুন বস্তি, হাসপাতাল এলাকা, ভেদভেদীসহ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জিআর-১৩/২৬ ও জিআর-০১/২৬ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী সুভাশ দাশ (৪০), মন্নি দাশ (৩৬) ও মোঃ রায়হান উদ্দিন (২৩)। এছাড়াও মাদকসেবনের অভিযোগে ইউসুফ (২৪) ও মোঃ ইরফান উল কাদের (৩২), মাদক কারবারের অভিযোগে মোঃ সোহেল (২৬) এবং চুরি মামলার আসামী পুন্য চাকমা (৩৫) ও শ্যামল বিকাশ চাকমা ওরফে মিজকালা চাকমা (২৯) কে গ্রেফতার করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited