মাহাদি বিন সুলতান | ১১:০৩ পিএম, ২০২৬-০৫-১৪
রাঙামাটির নানিয়ারচর উপজেলা উপজেলার বুড়িঘাট ইউনিয়নে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
উদ্ধার হওয়া প্রাণীটি Lorisidae পরিবারের সদস্য এবং বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। বিরল এই নিশাচর প্রাণীটিকে ঘিরে স্থানীয়দের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা যায়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে বন বিভাগের বুড়িঘাট স্টেশনের রেঞ্জ কর্মকর্তা জি এম মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে লজ্জাবতী বানরটিকে নিরাপদে উদ্ধার করে।
পরবর্তীতে নানাক্রম এলাকার গভীর সংরক্ষিত বনে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।
উদ্ধারকারী দল ও BERCR প্রকল্পের নেচার টিমের টিম লিডার অমর শান্তি চাকমা জানান, স্থানীয়দের সহযোগিতায় ইসলামপুর এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা সম্ভব হয়।
পরে বন বিভাগকে বিষয়টি অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
তিনি আরও বলেন, লজ্জাবতী বানর বাংলাদেশের অত্যন্ত বিরল ও বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে অন্যতম।
বন উজাড়, আবাসস্থল ধ্বংস এবং অবৈধ পাচারের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগ অথবা স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তারা।
এসময় স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকর্মী শহীদুজ্জামান জুয়েল, BERCR প্রকল্পের নেচার টিমের সহকারী টিম লিডার প্রার্থনা চাকমা, বুড়িঘাট রেঞ্জের কুদ্দুস মীর, উদ্ধারকারী দলের সদস্য মো. বেলালসহ বন বিভাগ ও স্থানীয় উদ্ধারকারী দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিরল প্রাণীটির নিরাপদ উদ্ধার ও অবমুক্তকরণে বন বিভাগ ও স্থানীয় উদ্ধারকারী দলের এমন উদ্যোগ সচেতন মহলে প্রশংসিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited