নিজস্ব প্রতিবেদক | ০৯:৫০ পিএম, ২০২৬-০৫-২৩
শিশু রামিসা হত্যার দ্রুত বিচার এবং সারাদেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি সরকারি মহিলা কলেজ-এর সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকালে কলেজ গেটের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা বলেন, সমাজে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে পড়েছে। প্রতিনিয়ত শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে এ ধরনের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, শিশু রামিসা হত্যার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য লজ্জাজনক ও হৃদয়বিদারক।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে দেশের প্রতিটি শিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর আইন প্রয়োগেরও দাবি জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা রামিসা হত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited