মাহাদি বিন সুলতান | ০৬:৫৪ পিএম, ২০২৬-০৬-০২
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানিয়ারচরে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় নানিয়ারচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি নানিয়ারচর এলাকায় অবস্থান করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং নানিয়ারচর থেকে মহালছড়ি পর্যন্ত দুর্গম পথ অতিক্রম করে মুক্তিযুদ্ধের সংগঠনে সক্রিয় ভূমিকা রাখেন।
বক্তারা আরও বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করে জিয়াউর রহমান জাতিকে মুক্তিযুদ্ধের চূড়ান্ত সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। তাঁর আদর্শ ও দর্শন আজও দেশের জনগণকে অনুপ্রাণিত করে চলেছে।
সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বাবুল সর্দার, সদস্য সচিব মোহাম্মদ আলী, ছাত্রদলের আহ্বায়ক মো. হাসান মল্লিক, উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্না, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আছমত আলী বাঁচাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited