আলমগীর মানিক | ১১:৩৩ এএম, ২০২৬-০৬-০৫
আলমগীর মানিক
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন (৫৫)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন ২০২৬) অভিযুক্ত আবুল হোসেন কিশোরীটিকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।
খবর পাওয়ার পর লংগদু জোন কমান্ডারের সার্বিক নির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাটির অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে বিভিন্ন সাক্ষী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত আবুল হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে ৪ জুন রাত ৮টার দিকে অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।
লংগদু জোনের পক্ষ থেকে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তারা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited