মেহেদী হাসান | ০৮:১৬ পিএম, ২০২৬-০৬-১৪
পার্বত্য চট্টগ্রামে মানবিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবী সদস্যদের জন্য তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এর সহযোগিতায় ১৪ থেকে ১৬ জুন রাঙামাটি শহরের হোটেল জুম প্যালেসে অনুষ্ঠিত “কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি" বিষয়ক এই প্রশিক্ষণে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ২৫ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও জবাবদিহিতামূলক মানবিক কার্যক্রম বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান এস.এম. সফিউল আজম, ইউনিট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ও সিইএ ফোকাল পারসন মো. রেজাউল করিম।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিইএ) কার্যক্রম জোরদারে আইসিআরসির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।
একই সঙ্গে অংশগ্রহণকারী যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কমিউনিটি পর্যায়ের প্রয়োগের আহ্বান জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সিইএ টিম প্রশিক্ষণটি পরিচালনা ও সমন্বয় করে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ জেলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, যাতে রেড ক্রিসেন্টের বিভিন্ন কর্মসূচি ও কমিউনিটি পর্যায়ে সিইএ পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা যায়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জেলা ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, যা ভবিষ্যতে রেড ক্রিসেন্টের বিভিন্ন কর্মসূচিতে সিইএ কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।a
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited