নিজস্ব প্রতিবেদক | ০২:২৪ পিএম, ২০২০-১২-১২
রাঙামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে সকাল ১১ টায় রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে রাঙ্গামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ বেলায়েত হোসেন ভূইয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, পরিচালক নিখিল কুমার চাকমা, হাজী কামাল উদ্দিন, মনসুর আলী, হারুন অর রশিদ মাতব্বর, উসাং মং, নেছার আহমেদ, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব, বাবলা মিত্র।
মানববন্ধনে বক্তব্য রাখেন বনরুপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাইন উদ্দিন সেলিম, রাঙামটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পিয়ারু, মৎস্যজীবিলীগ জেলা সভাপতি উদয়ন বড়ুয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে একটি কুচক্রি মহল বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের পিছনে মূল হোতা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের উত্তরসুরীরাই। জাগ্রত বাঙালি জাতিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited