আজগর আলী খান | ০৪:২৫ পিএম, ২০২৬-০৬-২০
রাঙ্গামাটির রাজস্থলী থানার প্রাঙ্গণে থাকা একটি জাম গাছ থেকে ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন হাবিব (৪৮) নামের এক পুলিশ সদস্য।
শনিবার (২০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত হাবিব রাজস্থলী থানায় টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে থানার ভেতরে থাকা একটি জাম গাছে ব্যাগ নিয়ে ওঠেন হাবিব।
গাছ থেকে জাম সংগ্রহ করার সময় হঠাৎ তার পা পিছলে যায়। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, “শনিবার সকালে থানার প্রাঙ্গণে থাকা একটি জাম গাছ থেকে ফল পাড়ার সময় পা পিছলে পড়ে গিয়ে হাবিব আহত হন।
প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
” ঘটনার পর থানার কর্মকর্তা ও সদস্যরা আহত সহকর্মীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited