বিলাইছড়ি প্রতিনিধি | ০২:২৪ এএম, ২০২৬-০৬-২৫
রাঙামাটির বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমিতির সকল সদস্যদের মাঝে পাশবই বিতরণ এবং নতুন সদস্য সংগ্রহ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (বুধবার) বিলাইছড়ি বাজার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বর্তমান সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পাশবই হস্তান্তর করা হয়। একই সাথে সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন সদস্য অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়।
সমিতির সভাপতি রতন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাফর আহাম্মদ এবং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: রেজাউল করিম।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, আর্থিক উন্নয়ন এবং সংগঠিতভাবে ব্যবসা পরিচালনার জন্য নিজেদের মধ্যে সুদৃঢ় সমন্বয় প্রয়োজন। বিলাইছড়ি বাজারের যেসব ব্যবসায়ী এখনও সমিতির অন্তর্ভুক্ত হননি, তারা আগ্রহ প্রকাশ করলে সমিতির নির্ধারিত শেয়ার জমা দিয়ে সহজেই সদস্য হতে পারবেন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুলাই’২৬-এর শেষ সময় পর্যন্ত নতুন সদস্যপদ লাভ করার এই বিশেষ সুযোগ উন্মুক্ত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited