ওমর ফারুক সুমন | ০৯:১৪ পিএম, ২০২৬-০৬-২৭
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি দীর্ঘদিন ধরে উপজেলার অন্যতম প্রাচীন ও সুনামধন্য ক্রীড়া সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি নূরউদ্দিন রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাবেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সবুর, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. ইউসুফ নবী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সারোয়ার আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে বটতলী স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে আগামী দিনে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে উপস্থিত সদস্য ও এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এতে নূরউদ্দিন রাজু সভাপতি, ইমরান হোসেন জুমান সাধারণ সম্পাদক এবং নাঈম উদ্দিন কাদের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, সহকারী ক্রীড়া সম্পাদক মো. আরফান, প্রচার সম্পাদক মো. জাবের এবং সহকারী প্রচার সম্পাদক মো. রাসেল।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি নূরউদ্দিন রাজু উপস্থিত সকল সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বটতলী স্পোর্টিং ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে সমুন্নত রেখে ক্রীড়া, সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
পাশাপাশি এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ক্লাবকে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে উপস্থিত সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited