প্রেস বিজ্ঞপ্তি | ০৬:৫৩ পিএম, ২০২০-১২-১২
স্বপ্নবুনন এর ৩য় বর্ষে পদার্পণ ও ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় সারাদিন ব্যাপি বিভিন্ন কার্যক্রম পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বপ্নবুনন রাঙামাটি সদর উপজেলা শাখা কর্তৃক কেক কেটে ও ২০,০০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান,বরকল উপজেলা শাখা কেক কাটা, মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম,কাউখালি উপজেলা শাখা কেক কাটা ও তিন ধর্মীয় সম্প্রাদায় গুরুদের মাঝে ধর্মীয় গ্রহ্ন উপহার প্রদান,নানিয়ারচর উপজেলা শাখা কেক কাটা ও জনসচেতনতা মূলক কার্যক্রম, লংগদু উপজেলা শাখা কেক কাটা, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ,বাঘাইছড়ি উপজেলা সমন্বয় শাখা কেক কাটা, মাস্ক বিতরন ও জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, রাজস্থলী উপজেলা শাখা কেক কাটা ও মাস্ক বিতরণ ও জন সাধারণ এর মাঝে করোনা সচেতনতা বৃদ্ধি কর্মসূচি, জুরাছড়ি উপজেলা শাখা মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ , কাপ্তাই উপজেলা শাখা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ,বিলাইছড়ি উপজেলা শাখা কেক কাটা, মাস্ক বিতরণ, বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
কেন্দ্রীয় ও সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৩ মহিলা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বিবাহ নিবন্ধক ও সমাজসেবক খোকন কুমার দে, উদ্যোক্তা ও সংগঠক বাদশা ফয়সাল, স্বপ্নবুনন পরিচালক নাজিমুল ইসলাম সেতু, হৃদয়ে বাঘাইছড়ি সংগঠন এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ। ছালেহ আহমেদ ও মেহেরিন নিগার রিমির যৌথ স ালনায় স্বপ্নবুনন'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুন্না তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য ফিরোজা বেগম চিনু বলেন "পাহাড়ের প্রত্যন্ত অ লে দশ উপজেলায় ছড়িয়ে যাওয়া স্বপ্নবুনন সরকার এর সহায়ক শক্তি হিসেবে পার্বত্য অ লজুড়ে দেশ উন্নয়নে ভূমিকা রাখবে,তরুণদের এই স্বপ্নযাত্রা যেন চলমান থাকে এই প্রত্যাশা থাকবে,সমাজের বিভিন্ন উন্নয়ন এর পাশাপাশি নারী উন্নয়নে আরো জোরালো ভাবে স্বপ্নবুনন কাজ করে যাবে এই প্রত্যাশা রইল,স্বপ্নবুনন এর সাথে সক্রিয় ভাবে কাজ করে আমি তাদের দেশ উন্নয়ন কার্যক্রম এর অংশীদার হওয়ার ইচ্ছা প্রকাশ করছি"।
আলোচনা সভার সমাপ্তি ঘোষণাকালে সভাপতির বক্তব্য মুন্না তালুকদার বলেন" স্বপ্নবুনন এখন রাঙামাটির দশ উপজেলা জুড়ে বিস্তৃত, পার্বত্য অ লের স্বেচ্ছাসেবী ও সামাজিক অংগনে যা অনুকরণীয় একটি দৃষ্টান্ত, এতদূর আসার পিছনে অনুপ্রেরণা হিসেবে ছিলেন সকল স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষীগণ। স্বপ্নবুনন এর সাফল্যের ধারা বহমান রেখে ২০২১ বর্ষে নারী,শিশু,শিক্ষা উন্নয়নে দশ উপজেলায় জোর ভূমিকা রাখবে স্বপ্নবুনন"। বঙ্গবন্ধু কুইজ উদ্ভোধন ঘোষণা করে আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষামূলক প্রতিষ্ঠান ই-স্টাডি ইনষ্টিটিউর এর পক্ষে ২০,০০০ টাকার চেক ও শিক্ষাবৃত্তি পত্র হস্তান্তর, স্বপ্নবুনন এর টিম "নারী" ঘোষণা ও সদর উপজেলা কমিটি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বপ্রাপ্তদের হস্তান্তর করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited