মেহেদী হাসান | ১১:৫৫ এএম, ২০২৬-০৬-২৮
রাঙামাটির মানিকছড়িতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন ২৪) সকালে সদর উপজেলার সাপছড়ি এলাকার মানিক লাল দেওয়ানের বাড়িতে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমা, স্বাস্থ্য পরিদর্শক কমল চাকমা এবং স্বাস্থ্য পরিদর্শক কিরণ ধর চাকমা।
অনুষ্ঠানে ডা. নুয়েন খীসা বলেন , জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করা। তারা অভিভাবকদের নিজ নিজ এলাকার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে এসে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জাতীয় এ কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন এবং নির্ধারিত বয়সী সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited