রাঙামাটিতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


আলমগীর মানিক    |    ১১:৫৬ এএম, ২০২৬-০৬-২৯

রাঙামাটিতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আলমগীর মানিক 

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৮ জুন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাঙামাটি সদর উপজেলার কলেজ গেইট এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুল হাসান রাসেল (৪০)-কে গ্রেফতার করা হয়। 

এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।