আলমগীর মানিক | ১০:০৩ পিএম, ২০২৬-০৭-০৬
রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্রা পিকআফ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ৭টার দিকে লংগদু উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইসলামবাদের নাজিম টিলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই বছরের শিশু রিফাত মৃত্যুবরণ করে। আহত অপর পাঁচজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে আসা অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। নাজিম টিলা এলাকায় একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। তবে মাহিন্দ্রে থাকা যাত্রীরা অক্ষত থাকেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি, বেপরোয়া যানচালনা এবং পাহাড়ি সড়কে ট্রাফিক শৃঙ্খলার অভাবের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited