আলমগীর মানিক | ০৯:৫৫ পিএম, ২০২৬-০৭-০৮
আলমগীর মানিক
প্রাকৃতিক দুর্যোগ ও বিরূপ আবহাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, চলমান ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ৯ জুলাই ২০২৬ তারিখ রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। তবে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (০৮ জুলাই) রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। নদী পথে পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে যাওয়া ঝুকিপূর্ণ। ছোট ছোট শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। তিনি আরও জানান, তবে বিদ্যালয় অফিস খোলা থাকবে।
এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে।
আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৮ দশমিক ০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited