আলমগীর মানিক | ০২:৫৯ এএম, ২০২৬-০৭-১০
আলমগীর মানিক
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা এবং সম্ভাব্য ভূমিধসের ঝুঁকিতে থাকা তিন পার্বত্য জেলা; রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন জেলার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত সহায়তা নিশ্চিত করতেই এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ পরিস্থিতিতে যেকোনো জরুরি তথ্য, সহায়তা বা সমন্বয়ের প্রয়োজন হলে কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করা যাবে। এজন্য উপসচিব মোঙ্গল চন্দ্র পাল (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলাম (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩)-এর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং নতুন করে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে কন্ট্রোল রুমটি সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা পার্বত্য এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত স্থানীয় প্রশাসন বা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited