আলমগীর মানিক | ১২:১৮ এএম, ২০২৬-০৭-১৭
আলমগীর মানিক
কাপ্তাই হ্রদে টানা বৃষ্টিপাতের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের মাধ্যমে পানি নিস্কাশনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এ অবস্থায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল) রেকর্ড করা হয়েছে। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উজান থেকে অব্যাহতভাবে পানি প্রবাহিত হওয়ায় হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ১৮ জুলাই (শনিবার) সকাল ১০টার পর যেকোনো সময় স্পিলওয়ের ২ (দুই)টি গেট ৬ (ছয়) ইঞ্চি পরিমাণ উত্তোলন করে পানি নিস্কাশন শুরু করা হতে পারে। এতে স্পিলওয়ের মাধ্যমে প্রায় ৯ হাজার কিউসেক পানি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য চালু থাকা ৫টি ইউনিটের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিস্কাশিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা এবং সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী স্পিলওয়ের গেট খোলার সময় এগিয়ে আনা বা পেছানো হতে পারে। একই সঙ্গে পানি প্রবাহ আরও বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট আরও বেশি খোলার প্রয়োজন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দা, নৌযান চালক, জেলে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited