আলমগীর মানিক | ০২:৪১ এএম, ২০২৬-০৭-২০
রাঙামাটির বিভিন্ন বাজারে স্থানীয় জনগণের কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছের চাহিদা পূরণে রাঙামাটি মৎস্য অবতরণ ঘাট থেকে মাছ ক্রয়ের ক্ষেত্রে অতীতের ন্যায় রয়্যালটি মওকুফের দাবি জানিয়েছেন জেলার ব্যবসায়ীরা।
এ লক্ষ্যে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- রাঙা-৯৯)-এর সভাপতি/সাধারণ সম্পাদক রাঙামাটি জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সমিতিভুক্ত মাছ ব্যবসায়ীরা রাঙামাটি মৎস্য অবতরণ ঘাট থেকে মাছ সংগ্রহ করে জেলার বিভিন্ন বাজারে বিক্রির মাধ্যমে স্থানীয় জনগণের চাহিদা পূরণ করে আসছেন। তবে ২০২৫-২০২৬ইং মৎস্য মৌসুম থেকে অবতরণ ঘাট থেকে মাছ ক্রয়ের ক্ষেত্রে বিআইডব্লিউটিএর (BIWTA) আরোপিত বাধার কারণে ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন।
ব্যবসায়ীদের দাবি, বিআইডব্লিউটিএ রাঙামাটি মৎস্য অবতরণ ঘাট থেকে স্থানীয় বাজারের জন্য ক্রয়কৃত মাছের ওপর রয়্যালটি আদায় করছে, যা অতীতের রেওয়াজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে স্থানীয় বাজারে মাছ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এ অবস্থায়, অতীতের ন্যায় রাঙামাটি মৎস্য অবতরণ ঘাট থেকে স্থানীয় বাজারের জন্য ক্রয়কৃত মাছের ওপর রয়্যালটি মওকুফ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।
আবেদনে আরও বলা হয়, স্থানীয় বাজারে মাছের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এবং সাধারণ মানুষের চাহিদা পূরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এজন্য অতীতের ন্যায় রয়্যালটি মুক্ত রেখে ব্যবসায়ীদের মাছ ক্রয়ের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, আবেদনপত্রটি ১৯ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited