নিজস্ব প্রতিবেদক | ০৪:৩১ পিএম, ২০২৬-০৭-২০
সাপছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দিপেন দেওয়ান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রবীণ কুমার চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিস কুমার মহাজন, সাপছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম সওদাগর, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা পারিবারিক অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি অ্যাডভোকেট দিপেন দেওয়ান এমপি বলেন, শিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার এবং নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন ব্যবহার করে নিজেদের আয়ের পথ তৈরি করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সেলাই মেশিন পাওয়া উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited