আলমগীর মানিক | ০৭:৪৩ পিএম, ২০২৬-০৭-২৬
আলমগীর মানিক
রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকার হ্যাপীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের সঙ্গে যোগসাজশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, এর আগেও অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে নানা অভিযোগ ওঠে।
অংসুইছাইন চৌধুরী দীর্ঘদিন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited