অহিদুল ইসলাম অভি | ০৫:৪১ পিএম, ২০২৬-০৭-২৮
বান্দরবান সদর হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন অব্যবস্থাপনা নিরসন, ২৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু এবং আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ‘বান্দরবান সচেতন ছাত্র সমাজ’।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক হাম পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিলম্বের অভিযোগ তোলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও বান্দরবান সদর হাসপাতালে এখনো প্রয়োজনীয় চিকিৎসাসুবিধার ঘাটতি রয়েছে। তাদের দাবি, হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকা, সরকারি অ্যাম্বুলেন্সের সংকট এবং হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যার কারণে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
কর্মসূচি শেষে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited