নিজস্ব প্রতিবেদক | ০৯:১৮ পিএম, ২০২৬-০৮-০৩
বান্দরবানের থানচি উপজেলায় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া পর্যটকদের সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগে ট্যুর অপারেটর ‘ট্রেইল অব হ্যাভেন’-এর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল ফয়সালের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রশাসনের তথ্য অনুযায়ী, ট্যুর অপারেটরটির একটি দল ১০ থেকে ১২ জন পর্যটক নিয়ে থানচিতে আসে। পরে তারা তমাতুঙ্গি পর্যটন কেন্দ্র অতিক্রম করে সীমান্তসংলগ্ন বাকলাই সেনা ক্যাম্প অভিমুখে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি না থাকায় তাদের আটক করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থানচি উপজেলায় ‘ট্রেইল অব হ্যাভেন’-এর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে নিরাপত্তাজনিত কারণে সড়কপথে পর্যটকদের কেবল তমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণের অনুমতি রয়েছে। এর বাইরে সীমান্তসংলগ্ন এলাকায় যেতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক।
এ বিষয়ে ট্যুর অপারেটরটির সদস্য নিয়াজ আরেফিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে উপজেলা প্রশাসনের জারি করা নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থানচি উপজেলায় ‘ট্রেইল অব হ্যাভেন’-এর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited