নিজস্ব প্রতিবেদক | ১২:৫৯ এএম, ২০২৬-০৮-০৫
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শাহবাগের শহীদ হাদী চত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ-এর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার ফরিদুল আকবর, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইডের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলু, ছাত্রনেতা মিজানুর রহমান, স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়া উল হক, শাহিদুল ইসলাম, কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রভাষক নারগিস জুই, যুব নেতা সেলিম রেজা বাচ্চু, শাহপরান সাইম, রোজিনা আক্তার ও তারেক রহমান শাওনসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে মো. মোস্তফা আল ইহযায বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ আয়কর অব্যাহতির সুবিধা ভোগ করলেও একই এলাকায় বসবাসকারী বাঙালিরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে একই ভৌগোলিক এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ এবং পরবর্তীতে আয়কর আইন, ২০২৩-এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কর অব্যাহতির বিধান বহাল রাখা হয়েছে। এমনকি চলতি বছরের অর্থবিল নিয়ে আলোচনার পরও তাদের বেতন আয়ের করমুক্ত সুবিধা বহাল রাখার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু একই অঞ্চলের স্থায়ী বাঙালি বাসিন্দারা সেই সুবিধা পাচ্ছেন না, যা অর্থনৈতিক প্রতিযোগিতায় তাদের পিছিয়ে দিচ্ছে।
মোস্তফা আল ইহযায আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার প্রায় ৫০ দশমিক ০৬ শতাংশ স্থানীয় বাঙালি হলেও চাকরি, উচ্চশিক্ষা, উন্নয়ন প্রকল্প এবং অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় তারা প্রত্যাশিত অংশীদারিত্ব থেকে বঞ্চিত। তিনি দাবি করেন, পার্বত্য অঞ্চলে সকল নাগরিকের জন্য সমান সাংবিধানিক অধিকার ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, আয়কর অব্যাহতির কারণে কিছু সুবিধাভোগী ঠিকাদার কম দরপত্র জমা দিতে সক্ষম হন, ফলে বাঙালি ঠিকাদাররা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগগুলোর ৩য় ও ৪র্থ শ্রেণির (১১–২০তম গ্রেড) পদে শতভাগ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি উচ্চশিক্ষায় পার্বত্য বাঙালি শিক্ষার্থীদের জন্য পৃথক কোটা চালুর দাবিও জানান তিনি।
প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, পার্বত্য অঞ্চলের কিছু জনগোষ্ঠীর ‘আদিবাসী’ পরিচয়ের দাবির পেছনে ভূ-রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিভিন্ন ধারায় ‘উপজাতি’ শব্দ ব্যবহৃত হয়েছে এবং এ বিষয়ে নতুন বিতর্ক সৃষ্টি জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শাহবাগের শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে গিয়ে পানিতে ডুবে কাজল দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে...বিস্তারিত
আজগর আলী খান : রাজস্থলী প্রতিনিধি: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়টি পর্যালোচনা করে রাঙাম...বিস্তারিত
আলমগীর মানিক : দীর্ঘ তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। সোমবা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হারুন চৌধুরীকে (৬৫) গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়ি ঢল, টানা বর্ষণ আর পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি। কোথাও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবার, কোথাও ফস...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তার চাল নিতে উপচেপড়া ভিড়ের সৃষ্টি হয়েছে।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited