আলমগীর মানিক | ০১:২৪ এএম, ২০২৬-০৮-০৭
প্রাথমিক চিকিৎসাসেবা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাঙ্গামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) প্রাঙ্গণে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় রাঙ্গামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত ‘গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা গত ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত হয়।
প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা থেকে আসা ১৫ জন প্রান্তিক পর্যায়ের চিকিৎসা সহায়তা ও পরামর্শ প্রদানকারী অংশ নেন। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকায় আরও কার্যকরভাবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিতে পারবেন বলে আয়োজকরা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে গর্ভবতী নারী ও নবজাতক শিশুরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীর সংকট, দুর্গম ভৌগোলিক অবস্থান এবং জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের প্রতিবন্ধকতার কারণে অনেক সময় মা ও নবজাতকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এ বাস্তবতায় স্থানীয় পর্যায়ে দক্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের আবাসন ও খাবারের ব্যবস্থা করে রাঙ্গামাটি রিজিয়ন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এনডিইউএস, পিএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও সম্মানী বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী অবদান রেখে চলেছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে। এর ফলে মা ও শিশুমৃত্যু হ্রাস, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ এবং পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
মেহেদী হাসান : দীর্ঘ প্রায় তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১৯...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে গিয়ে পানিতে ডুবে কাজল দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে...বিস্তারিত
আজগর আলী খান : রাজস্থলী প্রতিনিধি: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়টি পর্যালোচনা করে রাঙাম...বিস্তারিত
আলমগীর মানিক : দীর্ঘ তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। সোমবা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হারুন চৌধুরীকে (৬৫) গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়ি ঢল, টানা বর্ষণ আর পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি। কোথাও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবার, কোথাও ফস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited