আজগর আলী খান | ০৮:২৩ পিএম, ২০২৬-০৮-১১
রাজস্থলী প্রতিনিধি: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়টি পর্যালোচনা করে রাঙামাটির রাজস্থলী উপজেলায় শিক্ষার সার্বিক মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য জনসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান।
মতবিনিময় সভায় উপজেলার বর্তমান শিক্ষা পরিস্থিতি, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।
শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনা, নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় রাজস্থলী উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা অংশগ্রহণ করেন।
তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন।
পাশাপাশি উপজেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল্লাহ হেল আল মাসুম, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেলাল, তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদউল্লাহ, সহকারী শিক্ষক শিমুলসহ সংশ্লিষ্টরা।
শিক্ষার মানোন্নয়নে প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে রাজস্থলীর শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে গিয়ে পানিতে ডুবে কাজল দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে...বিস্তারিত
আজগর আলী খান : রাজস্থলী প্রতিনিধি: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়টি পর্যালোচনা করে রাঙাম...বিস্তারিত
আলমগীর মানিক : দীর্ঘ তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। সোমবা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হারুন চৌধুরীকে (৬৫) গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়ি ঢল, টানা বর্ষণ আর পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি। কোথাও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবার, কোথাও ফস...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তার চাল নিতে উপচেপড়া ভিড়ের সৃষ্টি হয়েছে।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited